আসছে যে ঈদ কোরবানি
দল বেঁধে সব ঘুরবা নি?
ঘুরতে যেমন আগে,
সেই আশা নেই এই ঈদে
দুঃখ খাঁ খাঁ সব হৃদে
মহামারীর দাগে।
থাকতে হবে হুঁশিয়ার
মহামারী করব পার
থাকব সচেতন,
মাস্ক পরে ঐ ঈদ গাহে
সবাই যাবো উৎসাহে
থাকবে সুখের ক্ষণ।
ঈদের জামাত শেষ করে
মুক্ত মনে তার পরে-
প্রভুর নামে জবাই,
গরিব দুঃখী এক সাথে
গোস্ত সেমাই এক পাতে
আমরা খাবো সবাই।
