কবি আল মাহমুদ স্মরণে
‘পাখির কাছে ফুলের কাছে’
মুগ্ধ-মনেই পড়ি,
পড়ার চোখে দেখতে পেলাম
আলোর গড়াগড়ি।
ছন্দে আছে ব্যঞ্জনা আর
শব্দে ওঠে ঝঙ্কার,
গদ্যে আছে ঠিক তেমনি
নিজস্ব এক ঢং তাঁর।
বাংলাদেশের গাঁওগেরামের
তাবৎ ছবি আঁকা,
তাঁর কবিতায় ঝলসে ওঠে
জীবন-বোধের চাকা!
কবিতারই ভাঁজে ভাঁজে
প্রেমের পদ্মফুল,
সৌরভে মন ভরিয়ে দেবে
ভাসবে মানব-কুল।
বিশ্বাসেরই তসবি-দানা
তাঁর কবিতার প্রাণ,
আল মাহমুদের কাব্য মানে
ভাষার কলতান।
