প্রদীপটা যেমন জ্বলছে
আমরাও কিন্তু প্রতিদিন এমন জ্বলছি।
কারো কারো বেশি আলো
কারো কারো কম আলো- নিবু নিবু।
প্রদীপটা যেমন গলছে।
আলোর নরম মোম
আর ফোঁটা ফোঁটা পড়ছে
এই আশায় মুখর মাটিতে -
আমরাও কিন্তু এমন গলছি -
শ্রমে, ঘামে, রক্তে, কথায়, যতেœ
আর সুরে সুরে, বাতাসে বয়ে বয়ে
হয়তো কারো কম
কারো একটু বেশি
উঠোন পরিমাণ বা দেশ পরিমাণ
কারো কারো এই ধরার সমান।
প্রদীপটা যেমন জ্বলছে
হাতে করে নিয়ে যাচ্ছে কেউ এই আলো
দূর থেকে এসেÑ ভালোবেসে।
