করোনাকে ঘিরে আতঙ্ক শুধু আজ,
কোরাবানি ঈদে নেই আনন্দ সাজ।
ঈদগাহ মাঠে যেন সারি বাঁধে ফাঁকে,
কেউ যেন কভুু কাঁধ না মিলিয়ে থাকে।
হাত মোসাহেবি ভয়ে নেই কোলাকুলি,
মুখে নেই হাসি কারো হৃদয় খুলি।
শ্রাবণী মেঘে ছাওয়া আকাশখানি,
নিরামিশ বেশে বইছে বাতাস-পানি।
চারিদিকে ভাসে কচুরিপানার মতো,
বুকজুড়ে হাহাকার ক্রন্দন শত শত।
ভিটেমাটি ঘর ডুবে ছারখার আর্তনাদে,
পেটে নেই ভাত বউ-পোলাপান স্বপ্ন কাঁদে।
লুটেরার হাতে দুস্থ রিলিফ বণ্টন,
কচুঘেচু খেয়ে যাপিতজীবন অনটন।
বুক-ভাঙা গান বেতাল সোহাগে নাচে,
তবু কোন অভিযোগ নেই কারো কাছে।
ঈদ নেই মনে নিসঙ্গতায় দিন কাটে,
অব্যক্ত ব্যথা-বেদনা ভিড়াবো কোন ঘাটে?
