কবিতা লেখার কোনো সময় অসময় নেই
নেই কোনো বয়সের কোঠা
কবিতা মানে না কোনো তামাদি তরিকা
তন্ত্রমন্ত্র রাজপরোয়ানা
কবিতা স্বয়ম্ভূ, কবির হৃদয়ে সাগরের
ঢেউয়ের মতো অবিরত কবিতা উত্থিত
অতঃপর
সে ছড়িয়ে পড়ে
কী আনন্দে দেশে-দেশান্তরে অনন্ত নক্ষত্র লোকে
আনন্দই কবিতার আদি-অন্ত্যে
আনন্দেই বাঁচে কবি, কবির আকাশে ওড়ে
ছোট বড় লাল নীল নানা কিছিমের ঘুড়ি
সে কী অদ্ভূত সুন্দর।
