‘খবরের কাগজ না প’ড়ে এখনি দু’তিন জন সাদা
গোলাপ শিশিরে ঠোঁট ডোবালেন, চা-ছাঁক্নি থেকে
সাদা ধোঁয়া উড়ে যাবেÑ জীবনের ব্যাপারই আলাদা,
কী বলেন?’... ব’লে তিনি দু’টি চোখ একটু রোদে সেঁকে
পুরোপুরি তাকালেন, কানটা মাফলারে ঢাকা।
প্যান্টের পকেটে তার অসহায় হাত শুধু ঘামে।

আমাকে নীরব দেখে অবশেষে যাবার পতাকা
না তুলেই চ’লে যান একা একা ডানে কিংবা বামে।