মিষ্টি রোদে বিকেল বেলা
হাসছে যেনো রবি,
নানা রঙের বসছে মেলা
কি অপরূপ ছবি।
আকাশটাতে সাতটি রঙের
কাটছে কে বা ডোরা,
কোন কারিগর আঁকছে এমন
পূর্ব আকাশ জোড়া।
ফড়িংগুলো উড়ছে দেখো
এদিক ওদিক ঘুরে,
মনানন্দে উড়ছে তারা
একটু খানি দূরে।
এবার বুঝি ফুটবে আলো
আভাস দেখি তারই,
এই পৃথিবীর রঙের খেলা
উঠবে আকাশ ফাঁড়ি।
