মোয়াজ্জিনের আজান ধ্বনি
আসে যখন কানে,
অসীম সুখের পরশমণি
হাসে তখন প্রাণে!
খোকন সোনা রয় না তখন
আর ঘুমিয়ে সুখে,
ভোরের আলো মধুর আজান
পুলক জাগায় বুকে!
শয্যা ছেড়ে উঠে খোকন
জায়নামাজে বসে,
ইবাদতে মগ্ন হয়ে
মনটা আনে বশে।
নামাজ পড়ে মোনাজাতে
হাত দুটো সে তুলে,
প্রভুর প্রেমে মগ্ন খোকন
সব যেন যায় ভুলে।
মোয়াজ্জিনের আজান ধ্বনিআসে যখন কানে,অসীম সুখের পরশমণিহাসে তখন প্রাণে! খোকন সোনা রয় না তখনআর ঘুমিয়ে সুখে,ভোরের আলো মধুর আজানপুলক জাগায় বুকে! শয্যা ছেড়ে উঠে খোকনজায়নামাজে...
