নতুন সূর্য উঠবে আবার বসবে পাখির মেলা,
আকাশ ভেঙে মেঘ পালাবে হলে সন্ধ্যা বেলা।
সকাল হলে ফুটবে শিশির কোমল দূর্বা ঘাসে,
সব অভিমান ভেঙে যদি মুজিব ফিরে আসে।

পূর্ণিমা চাঁদ আর যাবে না রাখবে আলো ধরে,
অন্ধকারের পথ পেরিয়ে পড়বে আলো ঝরে।
জোনাক পোকা তখন দেখো কেমন করে হাসে,
সব অভিমান ভেঙে যদি মুজিব ফিরে আসে।

ঝিনাইগাতী উঠবে আবার আগের মতো ফেঁপে,
হায়না শকুন কুকুরগুলো উঠবে তখন কেঁপে।
আমজনতা বুক মিলিয়ে থাকবে যে তার পাশে,
সব অভিমান ভেঙে যদি শেখ মুজিবুর আসে।