ইষ্টিকুটুম মিষ্টিকুটুম
আসবে আমার বাড়ি?
ইচ্ছে হলেই আসতে পারো
তোমরা তাড়াতাড়ি।

এই বাড়িটার ফুল বাগিচায়
ভ্রমর খেলা করে
মাদুর পেতে বসে থাকে
সবাই আসার তরে।

কুটুম আমার বাড়ি এলে
নাচে সবার দিল
নাচন দেখে ফুলকলিরা
হাসে যে খিলখিল।