মাহিরা সোনা চাঁদের কণা
করছে দারুণ পড়াশোনা
দুষ্টুমি তার ভালোই জানা
সবার আদর তা না না না

কার্টুন দেখতে মজাই লাগে
মোবাইল চায় সবার আগে
আহ্লাদে তার মনটা ভরা
রেগে গেলে বেজায় কড়া

আজকে বুড়ির জন্মদিন
কাটুক সময় বেশ রঙিন।