আমার গাঁয়ের সোঁদামাটির
গন্ধ যদি পেতে,
আনন্দেতে বন্ধু তুমি
উঠতে দারুণ মেতে।

পারফিউমও হার মানাবে
সেই সে সোঁদামাটি,
বাংলাদেশের বুক মেশানো
গন্ধ যে তার খাঁটি।

সোঁদামাটির গন্ধে তোমার
উঠবে ভরে মন,
সেই সুবাসে চাইবে তুমি
থাকতে সারাক্ষণ।