তালপিঠা খেতে মিঠা
মা’র হাতে রাঁধা
খেয়ে নাচে খোকাখুকি
দাদি আর দাদা।

পিঠা খাবে কবে থেকে
খোকাখুকি বলে
মা’র মনে সখ জাগে
স্বপ্নের ছলে।

চুলো পিঠে বসে রয়
খোকা আর খুকি
মায়ে ভাজে তালপিঠা
লাগে খুব সুখী।

নারকেল গুড় চিনি
মা’র ভালোবাসা
একসাথে মিশ করা
স্বাদ ঠাসাঠাসা।