কি যে খুশি মনের মাঝে
শান্তি-সুখের বীণা বাজে
কতটা দিন পরে আবার খুললো রে পাঠশালা!
পড়বো সবে শিক্ষালয়ের দীক্ষা জ্ঞানের মালা।

রুদ্ধ হয়ে থাকব না আর
যুদ্ধ হবে জীবন চলার
ভুলে যাব বন্দিদশার অনলাইনের জ্বালা,
প্রভুর রহমতে দেখো ভাঙল সকল তালা।

নিয়মিত পড়ালেখা
বুঝে শুনে হবে শেখা
কলমকালির বৈঠা হাতে চড়বো জ্ঞানের ভেলা,
আঁধার কেটে উঠবে হেসে দীপ্ত সকাল বেলা।