জুতোজোড়া কোথা আছ, ঢুকে পড়ো পায়
সাদাজামা এসো এসো, উঠে বসো গায়।
ব্যাগও দেখি ঘুমে আছ? নড়াচড়া নেই
আরে তুমি ধূলিমাখা? এসো মুছে দেই।
লুকোচুরি ফেলে এসো কার্ড আইডিটি
গলা বেয়ে ঝুলে পড়ো, হেসে মিটমিটি!
দু’টি পায়ে হাঁটা শুরু, চলো ইশকুলে
লেখাপড়া শুরু করি দুঃখটা ভুলে।
