সন্ধ্যা নামার পরে
আঁধার এলে ঘরে
ঘুম হাঁটে চুপচাপ,
লেবু পাতার তলে
জোনাকিরা জ্বলে
জল পড়ে টুপটাপ।
সারাবেলা টইটই
ছেলেবেলা হইচই
জমে খুশি রোজ,
বড় হওয়ার ছলে
চোরাবালির জলে
শৈশবও নিখোঁজ!
সন্ধ্যা নামার পরে
আঁধার এলে ঘরে
ঘুম হাঁটে চুপচাপ,
লেবু পাতার তলে
জোনাকিরা জ্বলে
জল পড়ে টুপটাপ।
সারাবেলা টইটই
ছেলেবেলা হইচই
জমে খুশি রোজ,
বড় হওয়ার ছলে
চোরাবালির জলে
শৈশবও নিখোঁজ!