বদলে গেছে পল্লীগাঁয়ের
বসত ভিটা বাড়ি
সবখানে আজ পিচঢালা পথ
চলছে মোটর গাড়ি।
বদলে গেছে বিদ্যালয়ের
পুরনো সেই চালা
নতুন নতুন উঠছে ভবন
তালার উপর তালা।
বদলে গেছে বন-বনানী
নেই যে আগের মতো
চাষাবাদের জমিনগুলো
হয়েছে উন্নত।
বলদে গেছে আদিকালের
নিয়মনীতির ধারা
যুগের ছোঁয়ায় পূর্ণ এখন
শহর-নগর পাড়া।
