মেঘ বালিকা মেঘ বালিকা
আমায় সঙ্গে নেবে?
মেঘের ভেলায় দূর আকাশে
যখন উড়াল দেবে!
মেঘে মেঘে থাকব ভেসে
নাচব গানের তালে,
আদর করে আঁকব চুমু
নীলচে কোমল গালে।
মেঘলা চুলে কাটব বিলি
বাঁধব খোঁপা ফুলে,
যতন করে হাত বুলাব
তোমার কানের দুলে।
নূপুর পায়ে হাঁটবে যখন
থাকব আমি চেয়ে,
হরিণ চোখের কাজল মেখে
নামব অশ্রু বেয়ে।
