হেমন্তকাল প্রকৃতিতে নতুন রঙে আসে,
চারিদিকে নানান ফুলের সুবাস নাকে ভাসে।
বাগানভরা ফুলের মধু নিতে ভোমর ছোটে,
গাঁয়ের মাঝে হেমন্ত রূপ দারুণভাবে ফোটে।

ভোর সকালে ঘাসের আগায় শিশিরবিন্দু জমে,
ভোরের আলোয় যমুনার জল ঝিলিক মারে ক্রমে।
গাছের পাতার ফাঁকে দেখি নতুন আলোর খেলা,
নীড়ে ফিরে পাখিরা সব বিকেল-সন্ধ্যা বেলা।

মাঠে মাঠে চলতে থাকে ফসল কাটার ধুম,
ঝাড়াই-মাড়াই করে কৃষক রাত গভীরে ঘুম।
দিনের বেলায় কমতে থাকে রোদের গরমের-ই তেজ,
বাড়তে থাকে রাতের বেলায় শীতের আমেজ।

রাত আকাশে ভেসে উঠে কোটি তারার মেলা,
একই সাথে চলতে থাকে জোনাকিদের খেলা।া