অকপটে সত্য কথা বলতে শেখো যদি,
ভালোবাসায় সিক্ত হবেই তুমি নিরবধি।
তিক্ত হবে তুমি তবে কিছু জনের কাছে,
কিছু কথা বলবে লোকে তব আহা পাছে!
সত্য পথে চলতে যদি না পাও তুমি ভয়,
সংগ্রামী এই জীবন পথে হবে তোমার জয়।
দেখবে তবে সুখালোকে ভরবে সমাজ দেশ
মুছবে মনের জমানো সব মিথ্যে মোহ ক্লেশ।
দূর হবে সব জীর্ণ ধরার মানব মনের কালো
আসবে নেমে ধরার বুকে স্বর্গ সুখের আলো।
