আয়রে খোকা মিষ্টি খোকা
দেখবি যদি আয়,
হেমন্ত ফুল শিউলি, ছাতিম
ফুটছে আঙিনায়।

শিউলি ফুলের গাঁথব মালা
নে কুড়িয়ে ফুল,
খুকির মাথায় সাজিয়ে দেবো
উড়বে হাওয়ায় চুল।

ছাতিম দিয়ে ঘর সাজাব
সবগুলো তাই নে,
ঘরের ভেতর আসলে পরী
অবাক হবে সে।

করিস না আর দেরি খোকা
জলদি চলে আয়,
সোনামানিক ঘুমাস না আর
ডাকছে তোরই মা’য়।