সোনা রঙের ধান দেখেই মন উঠেছে ভরে,
নতুন চালের পিঠাপুলি সবার ঘরে ঘরে।
সরিষা ক্ষেত হলুদ রঙে বধূর মতো সাজে,
রূপের যেন ছোঁয়া লাগে প্রকৃতিরই মাঝে।
লাউ এবং কুমড়ো মাচা শিশির পেয়ে হাসে,
মায়াবী এই দৃশ্য এখন সবাই ভালোবাসে।
হেমন্তেরই সোনার ছবি হৃদয়পটে আঁকা,
গাঁও-গেরামের এমন ছবি যায় না ভুলে থাকা।
