ধানের ক্ষেতে ধানের শীষ
খাচ্ছে ইঁদুর অহর্নিশ
তীক্ষè দাঁতে কাটুস কুট
দেখলে মালিক, পালায় ছুট।

খাদ্য খেয়ে পেটটা পুরে
খাদ্য মজুদ গর্তজুড়ে
কি যে আহ্লাদ!
ক্ষেতের মাঝে বসায় মালিক
ইঁদুর ধরার ফাঁদ।

পুঁচকে ইঁদুর বাইরে যায়
ফাঁদের কথা টের না পায়
যেই না খাবার খায়
অমনি তখন ফাঁদের ভেতর
আটকা পড়ে যায়।