হলুদ শাড়ি গায়
হলদে পাখি যায়
নীল আকাশে নতুন দেশে
হিম সে কুয়াশায়।
মেহমানের বেশে
হিমকে ভালোবেসে
হিমঋতুকে পার করে সে
ঘুরবে দেশে দেশে।
দেখবে জগৎজুড়ে,
কত পাখি উড়ে,
কে কতটা উঠতে পারে
একই আকাশ চূড়ে!
হিমঋতুটা গেলে,
গরম আভাস পেলে,
ফিরবে আবার আপন দেশে
বলবে এলেবেলে।
