আমি আজ আমার প্রিয় খেলা দাঁড়িয়াবান্ধার কথা বলব। এ আবার কেমন খেলা! তোমরা অনেকেই অবাক হচ্ছ তাই না! এটি খুব পুরনো খেলা। শোন বলছি তাহলে সেই খেলার কথা!
দলের খেলোয়াড় সংখ্যা যত হবে, ঘর ও কোন সংখ্যাও তত হতে হবে। মনে কর খেলোয়াড় সংখ্যা পাঁচজন। প্রথমে এক হাত লম্বা ছোট একটি ঘর তৈরি কর। ঘরটি হবে আয়তের মতো। লম্বা দুই হাত হলে চওড়া চার হাত। এরপর দুই হাত লম্বা চার হাত চওড়া আয়তের মতো কোড তৈরি কর। এবার মাঝখানে আরো এক হাত লম্বা করে ঘর তৈরি কর। প্রথমে ঘর তারপর কোড।
খেলাটির জন্য প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা সমান সমান হতে হবে। দলের খেলোয়াড় সংখ্যা যত হবে কোড ও ঘর তত হবে। প্রতি ঘরে একজন করে খেলোয়াড় থাকবে। ঘরে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়কে এড়িয়ে পরবর্তী কোডে যেতে হবে। এভাবে প্রতিটি কোড পার হতে হবে। পুনরায় ফিরতে হবে খেলা শুরুর স্থানে। যাওয়া আসার সময় ঘর এর ভেতর দাঁড়িয়ে কেউ যদি সেই খেলোয়াড়কে ছোঁয়া দেয় তাহলে যার ছোঁয়া লাগে সে আউট হবে। আর ঘর এর বাইরে দাঁড়িয়ে কেউ যদি সেই খেলোয়াড়কে ছোঁয়ায় তাহলে যে ছোঁয়া দেয় সে আউট। আর ঘর দাঁড়িয়ে থাকা কেউ যদি সেই খেলোয়াড়কে ছোঁয়া না দিতে পারে তাহলে সে জয়ী। এভাবে প্রতিজন জয়ী হয় তাহলে দলটি জয়ী। আর কেউ আউট হলে পুরো দল আউট। যদি জয়ী হও তাহলে ঘরে দাঁড়াবে। মধ্যের দাগের কারণে এক কোড দু’টি হবে। দুই কোডের যেকোনো এক কোডে দু’জন বা কয়েকজন একসাথে হলেও পুরো দল আউট। আলাদা হলে আউট নয়।
পড়ে ভাবছ খুব সহজ খেলা এটি! খেলে দেখ কতটুকু সহজ আর কঠিন।
আমি আজ আমার প্রিয় খেলা দাঁড়িয়াবান্ধার কথা বলব। এ আবার কেমন খেলা! তোমরা অনেকেই অবাক হচ্ছ তাই না! এটি খুব পুরনো খেলা। শোন বলছি তাহলে...
