সোনাঝরা পাকা ধান
মাঠে মাঠে ভরা
কি দারুণ রঙে রূপে
দিলে তুমি ধরা ।
ঝাঁকে ঝাঁকে তোতা পাখি
ধানে দেয় হানা
মাঝে মাঝে হাতি আসে
করবে কে মানা?
হেমন্তে মেতে ওঠে
পশু আর পাখি
সোনা রোদে উড়ে উড়ে
যায় শুধু ডাকি।
মিষ্টি মিষ্টি সোনা রোদে
জেগে ওঠে প্রাণ
চারিদিকে বেজে ওঠে
কত সুরে গান।
