সে দিন বিজয় এসেছিল বলে
পাখিরা আজো গান গায় খুব -
ভোর-সাঁঝে,
বাগানে বাগানে ফুলেরা ফোটে
খুব সাজে।
সে দিন বিজয় এসেছিল বলে
মাঠে মাঠে ফসল ফলে-
যায় দুলে,
কৃষাণ-চাষি হাসে আহা
প্রাণ খুলে!
সে দিন বিজয় এসেছিল বলে
নদ-নদী সাগরের বুকে
ঢেউ তোলে,
শিশুরা শান্তিতে ঘুমায়
মা’র কোলে।