এমন একটি শীতের সকাল
ষোল তারিখ ছিল
রক্তে আঁকা রবি মামা
বিজয় বার্তা দিলো।
এ দেশ থেকে পাক সেনারা
ফিরে খালি হাতে
লাখো লাখো বীর বাঙালি
আনন্দেতে মাতে!
পৃথিবীতে জন্ম নিলো
স্বাধীন একটি দেশ
অল্প কথার ছন্দ বলে
গল্প হয় না শেষ।