জন্মে দেখেছি স্বাধীন রাষ্ট্র
দেখি নাই সেই জয়;
যে বিজয় আনে বাঙালি সেদিন
ভুলবার কথা নয় ।
অনেক স্বপ্ন অনেক আশায়
বিজয় এনেছে যারা
তাদের বিজয়ে আমরা তো আজ
খুশিতে আত্মহারা।
বিজয় সেদিন আনতে তাদের
কষ্ট হয়েছে কত...
বুকের রক্ত ঝরাতে হয়েছে
হয়নি তবুও নত।
পরাধীনতার কষ্ট আমরা
বুঝিনি স্বাধীন দেশে
খাচ্ছি দাচ্ছি, ঘুরছি খেলছি
আনন্দে হেসে হেসে ।
ক্রিকেটের জয়, ফুটবলে জয়
বিজয়ের মতো নয়
এ বিজয় করে প্রতিদিন রাত
সাহসের সঞ্চয়।
পূর্বসূরিরা সাহসী ছিলেন
আমরা সাহসী তাই-
বিজয়ের জাতি, বিজয়ের গান
চিরদিন গেয়ে যাই।