আকাশের বিশালতাকে জানতে হলে
গভীর দৃষ্টিতে আকাশের দিকে তাকাও
সমুদ্রের গভীরতা ও প্রশস্ততা জানতে হলে
সমুদ্রের কাছে যাও
পাহাড়ের উচ্চতা দৃঢ়তা দেখতে হলে
পাহাড়ের কাছে যাও
প্রকৃতিকে জানতে হলে
প্রকৃতির কাছাকাছি যাও
মানুষকে জানতে হলে
মানুষের হৃদয়ের মাঝে প্রবেশ করো
নিষ্ঠুরতাকে জানতে হলে
বাস্তবতার মুখোমুখি হও
নিঃসীম শূন্যতাকে জানতে হলে
নিবিষ্টচিত্তে পাঠ করো
অসীমের শিলাপাঠ
ভাসা ভাসা চোখ দিয়ে মহাপৃথিবীর
নিতল নিগূঢ় অপার রহস্য
জানা ও বোঝা
কখনোই সম্ভব নয়।