এখন
অন্ধকারও
ভেজাল অন্ধকার
জানালা খোলা রাখলেই কী
বন্ধ রাখলেই বা কী
নৈতিকতার অভাবে
চোখের আলোক
খোয়া গেছে সেই কবে,
শৈশবে,
রোজনামচায় এসব লেখা হয়ে থাকে?