বিজয় মানে মুক্ত পাখির
মধুর সুরে ডাকা,
বিজয় মানে পরাধীনের
ভাগ্যরেখা আঁকা।

বিজয় পেতে ঝরাতে হয়
বুকের তাজা রক্ত,
বিজয় হলো আত্মত্যাগ আর
বিসর্জনের অক্ত।