এক হাতে বই তার
এক হাতে আয়না
গবেষণা ছাড়া তার
একদিনও যায় না।

ছোট সেই ছেলেটার
মাথা ভরা বুদ্ধি
নানাবিধ ঝামেলার
করে নিজে শুদ্ধি।

চারদিকে ছোটাছুটি
ভালো কিছু খুঁজতে
তাকে দেখে সাধারণ
পারে না তা বুঝতে।

নিজ শ্রমে খাওয়া ভালো
মানুষকে বোঝালো
অবশেষে মানুষের
দূর্ভোগ ঘোচালো।