শীত এসেছে গাও গেরামে
ঝিনাইগাতীর বাঁকে,
শীত এসেছে বিলের ধারে
সারস পাখির ঝাঁকে।

শীত এসেছে খেজুর রসে
তালপুকুরের গাঁয়ে,
শীত এসেছে সকালবেলা
শিশির লাগা পায়ে।

শীত এসেছে নতুন চালে
পিঠা পুলির মাঝে,
শীত এসেছে ছোট্র শিশুর
গরম জামার সাজে।

শীত এসেছে গানের দলে
পাতার আগুন পাড়ে,
শীত এসে ঠিক গরিব দুঃখীর
জীবনটাকে কাড়ে।