রূপের বাহার হলুদ গাঁদার
কিচিরমিচির পাখির মেলা,
গমের পাতায়, দূর্বাঘাসে
শিশির খেলে সকালবেলা।
মৌমাছিরা গুনগুনিয়ে
ছুটে চলে সরিষা ফুলে,
টাটকা টাটকা শাকসবজি
মাঠে-ঘাটে নদীর কূলে।
হিম শীতল ঠাণ্ডা ভাপা
দুধ-পুলি, রসের পিঠা,
পাটিসাপটা, চিতই,পায়েস
খেতে লাগে বড্ড মিঠা।
পুকুর, নদীর জলের ওপর
কুয়াশারা ধোঁয়া ধোঁয়া,
স্বাদ এনে দেয় জিহ্বাতে
নতুন গুড়ের মুড়কি মোয়া।
হাজার মাইল পথ পেরিয়ে
আসে দেশে কুটুম পাখি,
নিরাপদ আর বাসযোগ্য
সুখ অরণ্য করে রাখি
