জল টুপটুপ ঝরছে শিশির
ঝরছে পাতার পাল
এই যে শীতের গীত বীণাবাজ
আমার ঘরের চাল।

মুখ শিরশির করছে ভীষণ
কাঁপছে শরীর খুব
ডাকলে মায়ে কাঁথায় মোড়ে
রইগো আমি চুপ।
শীত লেগেছে পল্লী আমার
শীত লেগেছে মোর
শীতের সকাল আমরা যেনো
খুলছি তুষারদোর!