নতুন বছর নতুন পথে
চলতে আমি চাই,
সত্য কথা বলব সদা
যখন যেথা যাই ।
মিলে মিশে থাকব সবাই
ঝগড়া বিবাদ নাই,
সবাই মিলে থাকলে পাশে
মনে শান্তি পাই ।
ভুলব সকল বিভেদ রেখা
গরিব ধনীজন,
সবার আগে করব ভালো
এই আমাদের মন।
দেশের তরে সকল কাজে
থাকবো মিলে মিশে
সুখ শান্তির মিলন মেলা
আনবো নতুন দিসে।
