বিদেশ থেকে শীতের পাখি
আমার দেশে আসে
শীতল হাওয়ায় পাখা মেলে
উড়ে আশেপাশে।
ডাকে তারা কিচিরমিচির
বসে গাছের ডালে
খাদ্য পেতে ঘুরে বেড়ায়
লেক হাওর বিল খালে।
রঙ-বেরঙের এই পাখিরা
আসে কুটুম হয়ে
দেখলে আহা সুখের হাওয়া
যায় বয়ে হৃদয়ে।
বিদেশ থেকে শীতের পাখি
আমার দেশে আসে
শীতল হাওয়ায় পাখা মেলে
উড়ে আশেপাশে।
ডাকে তারা কিচিরমিচির
বসে গাছের ডালে
খাদ্য পেতে ঘুরে বেড়ায়
লেক হাওর বিল খালে।
রঙ-বেরঙের এই পাখিরা
আসে কুটুম হয়ে
দেখলে আহা সুখের হাওয়া
যায় বয়ে হৃদয়ে।