ইচ্ছে আমার অনেক খানি
রবের কাছে বলতে জানি
ইচ্ছে আমার বড় হওয়ার
মা বলতেন পড়ো এবার

ইচ্ছে আমার কবি হবার
লিখতে হবে গল্প সবার
ইচ্ছেগুলো আলো হয়ে
ফোটবে দিন আঁধার বেয়ে

রবের কাছে হাতটি তুলে
দোয়া করি মনটি খুলে