সন্ধ্যা যখন গড়িয়ে নামে
আবির বরণ মধুর খামে
জোছনা ওড়ায় ফুল,
আমি তখন রহম কুড়াই
রাতের কোলে স্বপ্ন উড়াই
খুঁজি নদীর কূল।
গোধূলি রঙ জড়িয়ে মাখা
সন্ধ্যা-আদর ছড়িয়ে রাখা
মিষ্টি সুখের দোল,
জগৎ জোড়া স্বপ্ন আঁকি
আকাশ থেকে নামলো পাখি
হাসলো ক্ষিতির কোল।
বেহেশতে ঐ ফেরেশতারা
দানের সুখে হাসছে তারা
নূরের বাতি জ্বেলে,
ধরার বুকে হাসে মানুষ
মনের সুখে ওড়ায় ফানুস
প্রভুর দয়া পেলে।
সোনার পাখি নামলো দেশে
মন ভরানো মিষ্টি হেসে
সোনার বরণ মুখ,
আল্লাহ তায়ালার রহম দেখে
সোনার পরশ গায়ে মেখে
আহা কী যে সুখ!
