ঢুলঢুল ঢুল ঢুলছে আঁখি
ডাক দিয়েছে ঘুমের পাখি
কি জানি কোন ছলে!
মিহির সুরে কানের কাছে
কল্পকথা বলে।
আমায় নিয়ে যাচ্ছে উড়ে
জানি না কোন্ অচিনপুরে
নাকি পরীর দেশে?
সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিলাম শেষে!
সেথায় আমি পৌঁছে গেলে
পরীর মেয়ে ডানা মেলে
ছুটে এলো কাছে,
মন মাতিয়ে দিলো আমার
তাকধিনা ধিন নাচে।
বললো আমায়, এসো নাচি
খেলবো আরো ‘কানামাছি’
দস্যিপনার ফাঁকে,
এমন সময় ঘুম ভেঙে যায়
মায়ের তীব্র ডাকে!
