কুহুকুহু বেজে ওঠে কোকিলের গান
সুবাসিত হয়ে যায় মন আর প্রাণ,
শিমুলের ডালেডালে রূপ মাখামাখি
প্রকৃতি সজীবতায় মেলে ধরে আঁখি।

হাওয়ায় দোল খায় কচিকচি পাতা
দেশমাটি প্রকৃতিটা কবিতার খাতা,
পলাশের পাপড়িতে শালিকের চুম
শিরশির সমীরণে কী দারুণ উম!

রোদ মেঘে প্রজাপতি দিনভর ওড়া
আগুনের রূপ ঝরা লাল কৃষ্ণচূড়া,
নেচে যায় আনমনে লেজদোলা পাখি
ঝিঁঝিরাও রাতভর করে ডাকাডাকি।

হলদেরা উঁকি দেয় কচিপাতা ফাঁকে
মায়াবীয় রূপ ঝরে সবুজের বাঁকে,
ঝিরঝির বাতাসেও ফুলেদের ঘ্রাণ
ঋতুরাজ ভরে দেয় মন আর প্রাণ॥