এলো এলো এলো রে
বইমেলা এলো রে
বই নিয়ে খোকাখুকু
দিনভর খেলো রে।

খেলে খেলে পড়ো তুমি
সুন্দর পড়া
পাবে তাতে বেশ বেশ
মজার ছড়া।

ছড়া পড়ো কড়া করে
ধরো ধরো বই
মেলা থেকে ঘুরে আসো
সুখ হই হই।