ফাগুন মাসে শিমুল হাসে
হাসে পলাশ বন
মিষ্টি হাসির ঝলকানিতে
হয় উতলা মন!

দোয়েল নাচে শ্যামা নাচে
নাচে পাখিকুল
আমের শাখে হলুদ কুঁড়ির
হয় না কোন তুল!

গাছের শাখে নতুন পাতা
সবুজ সমাহার
প্রাক-প্রকৃতির এমন রূপে
হৃদয় হারাবার!

কোকিল ডাকে কুহু কুহু
কাকে ডাকে কা কা
রং তুলিতে বাংলা মায়ের
হাজার ছবি আঁকা।