ফেব্রুয়ারি মাসটা জুড়ে
নতুন বইয়ের ঘ্রাণে,
আরেক দফা বেঁচে থাকার
ইচ্ছে জাগে প্রাণে।
গল্প-কথা, কবিতা আর
মিষ্টি ছড়া পাঠে,
খুশির দুয়ার যায় খুলে যায়
দুঃখগুলো কাটে।