পাশে এসে দাঁড়াবে সাহস, জানি, দাঁড়াবে ঠিকইÑ
কত গ্রাম জনপদ, বন ও বাদাড় পাড়ি দিয়ে
বন্দর শহরগুলো পার হয়ে আসতে হয় তাকে।
Ñআয়, এই খানে শাপলার পাশে দাঁড়া।

সুন্দর এসেছে মেঘের আড়াল থেকে আলো নিয়ে,
লাশের পাহাড় থেকে তীব্র দৃষ্টি নিয়ে।
Ñকবিতার পাশে, নাটকের পাশে আপনি এ দিকে।

বজ্র মেঘ বন্যা ঝড় নাওয়ের বৈঠা ও লগি
সাপ ও কুমির, ব্যাঘ্র আর মৌমাছি সুন্দরবনের,
লাঠিয়াল, ছাত্র, কবিরাজ, আইনজীবী, মাঝি ও কিষাণ
এই সব সঙ্গে নিয়ে হুড়মুড় করে
উদ্ধত যৌবন ঢোকে, ‘দেরি হয়ে গেল, ভেরি স্যরি।’
জানতাম, একা নই,
একা থাকব না।।