লালরঙে আঁকা আঁকা সবুজের বুক
আমাদের পতাকা-ই আমাদের সুখ,
পতপত সুখ ওড়ে আকাশের গায়
এই সুখে আমাদের পরান জুড়ায়।
খুন দামে কেনা এই পতাকার মান
সুখসুখ বয়ে চলে জোয়ারের বান,
পতাকার অবদান কারো একা নয়
আমাদের পতাকাই আমাদের জয়।
হায়েনারা চোখ দিলে এই পতাকায়
সেই চোখ উপড়াব প্রিয় বাংলায়,
মেনে কভু নেবো নাতো পতাকার হার
পতাকা বাঁচাতে লড়ে যাবো বারবার।
আমাদের পতাকা-ই আমাদের দেশ
মন- প্রাণে এনে দেয় সাকিনার রেশ,
বয়ে যাক পতাকায় সুখোময় বীণ
শোধতে’যে হবে তবে পতাকার ঋণ।
আমাদের পতাকাই আমাদের সব
শির উঁচু বেঁচে থাকা সুখ অনুভব।