হাজার দশেক মাইনে আমার খরচ বিশটা হাজার
দিন দুপুরে তারা দেখি যাই যখনই বাজার।
এক কেজি চাল সত্তরে দেয় ডাল ছুঁয়েছে শ-য়ে
তেল হেঁকেছে সেঞ্চুরি দুই কে থাকে নির্ভয়ে?
গরুর গোস্ত সাত শ’ টাকা কবে যেন খেলাম!
ভুলেই গেছি কখন কবে মাছ বাজারে গেলাম।
ব্যাচেলরের প্রিয় খাবার ডিমেও নেই ফাগুন
শীত বা গরম সব ঋতুতেই পেঁজ রসুনে আগুন।
চিনি খাওয়া ছেড়েই দিছি তার পরও নেই মুক্তি
বউ বলে, ‘কই চিনির থলে’ ঝাল পোড়ানো উক্তি।
পান্তা খেতেই নুন ফুরাল বউ ফুরালে রাঁধবে কে
কিরিম কেনার পয়সাটা নেই চুলে খোঁপা বাঁধবে সে!
পাঁচটা হাজার গুনতে হবে টিনের ঘরের ভাড়া
কয়েকটা দিন দেরি হলেই মালিকে দেয় তাড়া।
বাবা মায়ের ঔষধে যায় হাজারখানেক মাস্ট
কখন হঠাৎ ব্রেইনটা আমার হয়ে যাবে বা-স্ট।
পাশের ঘরের যে বেচারা রিকশা চালায় রোজ
আমার থেকে আয় বেশি তার নিয়ে দেখি খোঁজ।
আরেক জনের চায়ের দোকান ভালোই চলে দিন
এসব বলে দেয় খোঁটা বউ লজ্জাতে হই লীন।
হাজার দশেক মাইনে আমার খরচ বিশটা হাজারদিন দুপুরে তারা দেখি যাই যখনই বাজার।এক কেজি চাল সত্তরে দেয় ডাল ছুঁয়েছে শ-য়েতেল হেঁকেছে সেঞ্চুরি দুই কে থাকে...
