কচিকাঁচা আম্রগুলো
দিচ্ছে উঁকিঝুঁকি
দুলছে এখন আউলা বায়ে
লাগছে অতি সুখী।
বসে আছে কালবৈশাখী
ঘাপটি মেরে দূরে
বাঘের মতো মারলে থাবা
পড়তে হবে ঝরে।
কাঁচা ঘরের মানুষ ভয়ে
কাটছে দিবানিশি।
ভেঙে গেলে গৃহ তাদের
বিলীন হবে হাসি।
কালবৈশাখী কালবৈশাখী
কেন তুমি নিঠুর?
আসিও না এ দেশেতে
থাকিও ভাই সুদূর॥
