বৃষ্টি পড়ে পাতায় পাতায়
দূরের সবুজ মাঠে।
বৃষ্টি পড়ে দূরের গাঁয়ে
হিজলতলীর হাটে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঝুমঝুমাজুম নাচ।
বানের জলে ভেসে আসে
শিং পুঁটি কৈ মাছ।
বৃষ্টি পড়ে মেঘবালিকার
আঁকছে ছবি খুকি।
জল টুপ টুপ জলের ছবি
করছে আঁকিবুঁকি।
বৃষ্টি পড়ে পাতায় পাতায়
দূরের সবুজ মাঠে।
বৃষ্টি পড়ে দূরের গাঁয়ে
হিজলতলীর হাটে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঝুমঝুমাজুম নাচ।
বানের জলে ভেসে আসে
শিং পুঁটি কৈ মাছ।
বৃষ্টি পড়ে মেঘবালিকার
আঁকছে ছবি খুকি।
জল টুপ টুপ জলের ছবি
করছে আঁকিবুঁকি।